কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যা করে ২১ দিন লাশ লুকিয়ে রাখে শিক্ষিকা ও বোন

ডেস্ক রিপোর্ট::কেরানীগঞ্জে এক শিক্ষিকার বাসা থেকে মা রোকেয়া রহমান (৩২) ও মেয়ে জোবাইদা রহমান ফাতেমা (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তাদের ২১ দিন আগে হত্যা করে একই বাসায় লাশ লুকিয়ে রেখে স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিযুক্তরা।

এ ঘটনায় শিক্ষিকা মীম আক্তার (২৪) ও তার ছোট বোন নুসরাত জাহান (১৫)-কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর ফাতেমা প্রাইভেট পড়তে গেলে প্রথমে তাকে হত্যা করা হয়। পরে মেয়েকে খুঁজতে আসা মা রোকেয়াকেও শ্বাসরোধে হত্যা করা হয়। মেয়ের লাশ বাথরুমের ফলস সিলিংয়ে এবং মায়ের লাশ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঋণ সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত দুজনই হত্যার কথা স্বীকার করেছে। নাবালিকা নুসরাতকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

এ ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগও উঠেছে। নিহতের স্বজনরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা