নবীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনীসহ চোরাকারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাত আনুমানিক ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় একটি কবরস্থান সংলগ্ন রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৯২ কার্টুনে মোট ১৪ হাজার ১৬ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রসাধনী সামগ্রীগুলো অবৈধভাবে সীমান্তপথে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা