ক্ষমতায় বিএনপি, মন্ত্রিসভায় তিন নারী

ডেস্ক রিপোর্ট ::দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো সরকার পরিচালনায় বেশিরভাগ নতুন মুখকে নিয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন। তার পরিকল্পনার প্রতিফলন দেখা গেছে নবগঠিত মন্ত্রিসভার তালিকায়।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজন নারী পূর্ণ মন্ত্রী এবং দুইজন নারী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ এবং ফারজানা শারমিন পুতুল। নতুন এই মন্ত্রিসভাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা