চুনারুঘাটে ডিবির বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে চুনারুঘাট উপজেলায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতের দিকে উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপড় ও কম্বলের গাট্টির ভেতরে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় অভিনব কৌশলে মাদক পাচারের প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার চন্দনা ধলাই পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ হায়দার আলী সোহেল (২৮) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মোহাম্মদ আইনুল হকের ছেলে মোঃ নূরুল হক (৩৫)।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা