নবীগঞ্জে ডিবির অভিযানে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা আউটগোয়িং লেনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়দুল কবির। তার সঙ্গে ছিলেন এসআই সাকিব ও এসআই গোলাম সরোয়ার। অভিযানে ঘটনাস্থল থেকে ২৬ কেজি গাঁজা এবং একটি পুরাতন মাইক্রোবাস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা এবং মাইক্রোবাসটির মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। সবমিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট বাজার মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় আটককৃতরা হলেন— মো. রাশেদ ও মো. আবুল হোসেন।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা