-
- জাতীয়
- নবীগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ; আটক ৫
- আপডেট টাইম : February, 23, 2026, 9:55 pm
- 1 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় মধ্যপানরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়।
জানা যায়, রবিবার রাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত হবিগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বানিয়াচং উপজেলা আর্মি ক্যাম্পের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় কথিত মাদক ব্যবসায়ী চন্দন রাউথ ও রামচন্দ্র দেবের মদের দোকানে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে দোকানের দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে মধ্যপানরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। পরে দোকান তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও নগদ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— কেরু মদের ১ লিটার বোতল ২ হাজার ৪৬ পিস, বাংলা মদের ২৫০ মিলিলিটার বোতল ১৪০টি, নগদ ৩৪ হাজার ৮শ ৪৫ টাকা, ৩টি চেক বই এবং ৮টি মোবাইল ফোন।
আটককৃতরা হলেন: নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মনাই সরকারের পুত্র চিত্ত রঞ্জন সরকার (৪৫), কুর্শি ইউনিয়নের খানকারী পাড়া গ্রামের আফসান মিয়ার পুত্র মোঃ সাদিক (৩১), নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের মৃত তবো মিয়ার পুত্র আশিকুর রহমান (৪০), করগাঁও ইউনিয়নের পাটুলি গ্রামের নরেন্দ্র রায়ের পুত্র বিধান রায় (৩৫) এবং পিরুজপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র নজরুল ইসলাম (৩৭)।
অভিযান শেষে আটককৃতদের জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানা-র ডিউটি অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবীগঞ্জে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply