নবীগঞ্জ প্রেসক্লাবে- সিমি কিবরিয়া আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জ -১ নবীগঞ্জ ( হবিগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ডঃ রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া শুক্রবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ক্লাব সভাপতি এসআর চৌধুরী সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার,অরবিন্দু রায়, সোহায়াদ আহমেদ চৌধুরী জুয়েল, রোকেয়া বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময় কালে সিমি কিবরিয়া বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যাদের মাধ্যমে অবহেলিত জনপদের চিত্র ফুটে উঠে। এলাকার উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের পাশাপাশি সার্বিক সহযোগিতার দাবী জানান। তিনি বলেন, আমার স্বামী ড. রেজা কিবরিয়া নির্বাচনে অংশ নিয়েছেন তার বাবা আমার শশুর প্রয়াত অর্থ মন্ত্রী শাহ এসএমএস কিবরিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে। অনুন্নত এলাকার অবকাঠামো উন্নয়ন করতে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ধানের শীষের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া নির্বাচিত হলে নবীগঞ্জ বাহুবলে ব্যাপক উন্নয়ন সাধিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা