ডেস্ক রিপোর্ট::অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগকালীন সময়ে ওমর বিন হাদি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।
নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত ও বিধিনিষেধ সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
Leave a Reply