বাংলাদেশ বাইরে ইন্ডিয়া-পাকিস্তান লড়াই আজ

ডেস্ক রিপোর্ট ::বাংলাদেশ এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে। আপাতদৃষ্টিতে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট থেকেই এই সিদ্ধান্ত। আর সেটা হয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার কারণে। এই সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে বা সুদূরপ্রসারী প্রভাব কতটা? তা সময়েই বলে দিবে। পাকিস্তান ও ইন্ডিয়ার সাথে খেলবে না বলে জানিয়ে দিয়েছিল আইসিসিকে। পরে শ্রীলংকান কূটনীতি আর বিসিবি সভাপতি রহস্যময় পাকিস্তান সফরের পর শেষ পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলার ঘোষণা দেয়।
ক্রিকেটে ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা মানে আলাদা এক উত্তেজনা। আর এ কারণেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সবকটি টিকেট বিক্রি হয়ে গেছে ম্যাচ হবে ঘোষণার সাথে সাথেই। এই মুহূর্তে হোটেলের সিট ভাড়া আকাশচুম্বী। ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড শুধুই হারার। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সম্প্রতি এশিয়া কাপে তিনবার হেরেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক বলেছেন- “আজকের ম্যাচে যথারীতি দাপট দেখাবে ইন্ডিয়া। তবে এবারের আসরে পাকিস্তান বেশ ভাল করছে।
অপরদিকে, ইন্ডিয়ান ব্যাটিং বিশেষ করে মিডল অর্ডার খুব ভাল পারফর্ম করতে পারছেনা, ফাহিম আশরাফ, শাহিন শাহ এবং স্পিনার উসমান তারিককে কেমন খেলবেন ইন্ডিয়ান ব্যাটাররা সেটাই আগ্রহ জমাবে ক্রিকেট প্রেমীদের।
অপরদিকে, অভিষেক শর্মা ও কুলদীপ যাদবকে কিভাবে মোকাবেলা করবেন বাবর ও ফখর জামানরা তা দেখার জন্য অপেক্ষায় থাকবেন শ্রীলংকা ছাড়িয়ে সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট দর্শক। সবশেষে বলতে হয়, আজকের ম্যাচ কোন সাধারণ ম্যাচ নয়, এটা ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা