ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের সময় রুমিন ফারহানা কক্ষ ত্যাগ করেন বলে জানা গেছে। এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের শপথ আপাতত না নেওয়ার অবস্থান স্পষ্ট করেন।
Leave a Reply