বলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দোয়াখানি গ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
বানিয়াচং উপজেলা পরিষদের ৬ বীর আর্মি ক্যাম্পের মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে অভিযানে দেশি মদ ব্যবসায়ী কৃষ্ণ রবিদাস (৪৫) কে গ্রেফতার করা হয়। তবে আরেকজন সহযোগী পালিয়ে যায়।
অভিযানে জব্দ করা হয়,দেশি মদ ১২ লিটার,মদের ওয়াস ১৪০ লিটার,৪টি মোবাইল ফোন।
গ্রেফতারকৃত আসামীকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই শক্তি পদের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সেবন ও বিক্রির কারণে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে মাঝে অভিযান চলে, তারপরও চোরাকারবারি ও সিন্ডিকেটের কারণে মাদক পুরোপুরি বন্ধ হচ্ছে না। সচেতন মহল মনে করেন, সেনাবাহিনীর এই ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
্
Leave a Reply