চুনারুঘাটে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট ::চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠানে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগানে।
মারা যাওয়া তিন শিশু হলো—রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মুছকান আক্তার (১২), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে সনিয়া আক্তার (১১)। তিনজনই চাচাতো বোন এবং স্থানীয় দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় তিন শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে তিনজনকেই ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুদের চাচা আমিনুল ইসলাম বলেন, “ওরা সকালের দিকে একসাথে বিয়েবাড়িতে খেলছিল। পরে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরেই পাওয়া যায়।”

চান্দপুর চা-বাগানের ব্যবস্থাপক শামীম হুদা জানান, “এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসন থেকে পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুদের মৃত্যু পানিতে ডুবে হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে পরিবার কোনো অভিযোগ করেনি।”

পুরো এলাকা এখন শোকে স্তব্ধ—বিয়েবাড়ির আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা