-
- জাতীয়
- নবীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০ হাজার জরিমানা
- আপডেট টাইম : January, 25, 2026, 7:03 pm
- 27 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত খুরশেদ মিয়ার পুত্র সবুর মিয়াকে অনুমতি ছাড়া এক্সেভেটর ব্যবহার করে কৃষি জমি থেকে মাটি কাটা এবং দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম জানিয়েছে, কৃষি জমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply