চুনারুঘাটে চোরচক্রের তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই ৬টি আইফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে চুনারুঘাট থানার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে এবং ৫ ফেব্রুয়ারি গভীর রাতে নবীগঞ্জ থানার গোল্ডেন প্লাজার সামনে পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি চোরাই আইফোন উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

আটকরা হলেন-মাধবপুর বাজার এলাকার দিব্য রায় (২৮) একই এলাকার মো. ইকরাম (১৮) * নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকার ইফতেকার হোসেন মাছুম (২২)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, চোরাই মোবাইল চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা