নবীগঞ্জে জঙ্গলে মানসিক রোগীর মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ,হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামে জঙ্গলের ভেতর থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মোশাহিদ মিয়া মৃত শেখ মোহাম্মদ কতির উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই শাহরিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল-এ প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোনায়েম মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা