লন্ডনে নবীগঞ্জের সাফল্য, মনসুর নোমান পেলেন ‘বেস্ট ফিচার রাইটার ’ সম্মাননা।।

ডেস্ক রিপোর্ট:;লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির (ইউকেবিআরইউ) উদ্যোগে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান ও অভিষেক অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন একাডেমিতে ইউকেবিআরইউ সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল বাছিরের উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী এমবিই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর শাহানারা নাসের এবং ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
শাহ মনসুর আলী নোমান সমাজসেবা, লেখালেখি, গবেষণা ও আলোকচিত্র—এই চার ধারার সমন্বয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করে মেধাক্রমে ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমসি কলেজ, সিলেট থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেট থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত। তার লেখা (প্রতিবেদন, আর্টিকেল, ফিচার) ও আলোকচিত্র দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বিবিসি বাংলার ‘প্রবাহ’ অনুষ্ঠানেও তার ধারণ করা ছবি সম্প্রচারিত হয়েছে।

 

ইংল্যান্ডের ‘Burnley Express’ পত্রিকায়ও তার আলোকচিত্র প্রকাশিত হয়েছে।
সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি ও মানবাধিকার তার লেখার প্রধান বিষয়। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক এবং মানবকল্যাণমূলক সংগঠন ও কর্মকান্ডের সহিত সম্পৃক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা