-
- জাতীয়
- হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার হাজতির মৃত্যু
- আপডেট টাইম : March, 11, 2026, 8:12 pm
- 33 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তিনি বাথরুমে পড়ে গেলে কারাগারের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সকাল ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় পরদিন (৮ নভেম্বর) নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাসেলসহ মোট সাতজনকে আসামি করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply