মাধবপুরে পিকআপ দুর্ঘটনা: নারী-শিশুসহ ৪ জনের প্রাণহানি

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তার পাশের খালে পড়ে গিয়ে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পিকআপ চালক ইব্রাহীম (৩৫), যার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। এছাড়া কিশোরগঞ্জের সজিব (১২) ও আছমা (৪০) নামের দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। অপর এক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে কিশোরগঞ্জগামী পিকআপটি গভীর রাতে আন্দিউড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সকালে উদ্ধার অভিযান চালিয়ে গাড়িটি তোলা হলে ভেতর থেকে চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা