নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের হওলাঘর হাওরে বজ্রপাতে পরাছ মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (সকাল) দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের কয়েকজন ব্যক্তি—পরাছ মিয়া, শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াসহ ৫-৬ জন—সকালে হওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে যান। কেউ কেউ হাঁস রাখার কাজেও সেখানে ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়।
বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই পরাছ মিয়ার মৃত্যু হয় এবং অপর তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply