দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

ডেস্ক রিপোর্ট :; রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-কে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসাদুজ্জামান নূরের জামিন আবেদনের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এই রায় দেন।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার (১৭) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত সিয়ামের বাবা সোহাগ সরদার গত ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী-কেও কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা