পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, আহত ৪

ডেস্ক রিপোর্ট:: পর্তুগালের আলগার্ভ অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার স্থানীয় সময় আলগার্ভের মেক্সিলহেইরা গ্রান্দে এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। জীবিকার সন্ধানে তিনি মাত্র দুই সপ্তাহ আগে পর্তুগালে গিয়েছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে পাঁচজন বাংলাদেশি ছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়।
আহত চারজনকে দ্রুত উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতলে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর সাময়িকভাবে পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করে কর্তৃপক্ষ।
পর্তুগিজ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের সামনে চলে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা