নবীগঞ্জে গ’লায় ফাঁ’স দিয়ে যুবকের মৃ’ত্যু

নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে গলায় ফাঁ’স দিয়ে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। নিহ’ত জাহাঙ্গীর মিয়া মিনাজপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার  রাত ১টার দিকে নিজ বাড়ির পাশে একটি নারিকেল গাছের সঙ্গে গ’লায় ফাঁ’স লাগিয়ে তিনি আ’ত্মহ’ত্যা করেন। পরিবারের দাবি, জাহাঙ্গীর মিয়া দীর্ঘদিন ধরে মানসিক স’মস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা’শ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদ’ন্তের জন্য ম’রদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ম’র্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ’ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা