ড্র করেও আশাবাদী ব্রাজিল, ইতিবাচক দিক দেখছেন দানিলো

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও দলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো ম্যাচের শেষভাগের খেলায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।

 

নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করেন ইসমাইল সাইবারি। পিছিয়ে পড়ার পর ব্রাজিল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং প্রথমার্ধের মধ্যেই সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের বাম দিক থেকে তার দুর্দান্ত শটে ম্যাচে ফিরে আসে সেলেসাওরা।
প্রথমার্ধে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় দুর্বল ছিল বলে স্বীকার করেছেন দানিলো। তিনি বলেন, “প্রথমার্ধ খুবই খারাপ ছিল। আমরা উদ্বেগ ও নার্ভাসনেসে ভুগেছি এবং নিজেদের ভুলে নিজেরাই সমস্যায় পড়েছি। ভাগ্য ভালো যে আরও গোল হজম করতে হয়নি।”
তবে দ্বিতীয়ার্ধে দলের উন্নত পারফরম্যান্সে আশাবাদী এই ডিফেন্ডার। তার মতে, বলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং আক্রমণে সংগঠিত হওয়ার সক্ষমতা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
দানিলো বলেন, “যখনই আমরা খেলার নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেয়েছি, তা কাজে লাগানোর চেষ্টা করেছি। এ থেকেই আগামী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস ও আশা তৈরি হয়েছে।
বেঞ্চ থেকে নেমে আসা ফুটবলারদের অবদানেরও প্রশংসা করেন তিনি। দানিলোর ভাষ্য, “দলের সবাইকে প্রস্তুত থাকতে হবে। যারা শুরুতে খেলেছে তাদের প্রতি সম্মান দেখানোর সেরা উপায় হলো সুযোগ পেলে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা এবং দলের মান আরও বাড়াতে সহায়তা করা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা