ডেস্ক রিপোর্ট:;: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডা’কাতি, হ’ত্যা ও অন্যান্য অ’পরাধে দায়ের হওয়া ১৩টি মা’মলার প’লাতক আসা’মি দু’র্ধ’র্ষ ডা’কাত সর্দার মোশাহিদ ওরফে রাজু (৩৬)-কে গ্রে’ফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাজু উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। শনিবার (১৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আ’টক করা হয়। পরে রবিবার (১৪ জুন) বিকেল ২টায় তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোশাহিদ ওরফে ল্যাং’ড়া রাজু সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করে সংঘবদ্ধ ডা’কাতি কর্মকাণ্ড পরিচালনা করত। তার বি’রুদ্ধে বিশ্বনাথ ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় ডা’কাতি, হ’ত্যা ও অন্যান্য অপ’রাধে মোট ১৩টি মা’মলা রয়েছে।
দীর্ঘদিন ধরে একাধিক মামলার গ্রে’ফতারি পরোয়ানা নিয়ে আত্মগোপনে ছিল রাজু। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রে’ফতার করতে সক্ষম হয় বিশ্বনাথ থানা পুলিশ।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “রাজু একাধিক মামলার প’লাতক আ’সামি। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।”
Leave a Reply