ঈদ পুনর্মিলনী উপলক্ষে জগন্নাথপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হযরত মা ফাতেমা (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

 


এ উপলক্ষে দুপুর ২টায় মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুরের সভাপতিত্বে এবং খতিব হযরত মাওলানা সামছুল হুদার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালী।
সভায় প্রধান অতিথি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ফল, ফুল কিংবা ছায়াই দেয় না, এটি মানবজীবন ও প্রকৃতির জন্য মহান নিয়ামত। তাই প্রত্যেককে বেশি বেশি বৃক্ষরোপণ এবং গাছের যথাযথ পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

 


সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ মারুপ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মুফতি নেছার উদ্দিন আহমেদ, মুফতি আল-আমীন ইসলাম যুক্তিবাদি,মাওলানা মো. আবু সাইদ,ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট  ব্যবসায়ী, মাদ্রাসার উপদেষ্টা  হাজী হেলিম উদ্দিন, মুফতি হোসাইন আহমদ, মাওলানা এখলাছুর রহমান, হাফেজ মুজির উদ্দিন, মতচ্ছির হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং সকলকে সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা