বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি॥ ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ব্যবস্তম জনবহুল আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সংঘটনের ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৬ ইং ঝাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনকে ঘীরে সংগঠনের শ্রমিকদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছিল।
গতকাল (১৫ আগষ্ট) শনিবার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলে। এতে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে সাবেক সভাপতি দ্বিতীয় বারের মতো মোঃ খালেদ আহমদ জজ আনারস মার্কা নিয়ে ২৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদব্ধি মোঃ সোহেল তালুকদার ছাতা মার্কা নিয়ে ১৬৫ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ জুবেল মিয়া চেয়ার প্রতীক নিয়ে ৫৮ ভোট পান। সহ- সভাপতি পদে দোয়াত কলম প্রতীক নিয়ে মোঃ লিয়াকত খাঁন ৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ লায়লুছ মিয়া মাছ প্রতীক নিয়ে ১১৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম ২৮৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি মোঃ চাঁনফর মিয়া ঈগল প্রতীক নিয়ে ১৮ ভোট পান, তার নিকটতম প্রতিদদ্ধি মোঃ নোমান আহমদ মোরগ প্রতীক নিয়ে ১২৭ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ শাহজাহান মিয়া হরিণ প্রতীক নিয়ে ৪২ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রবি আহমদ রিক্সা প্রতীক নিয়ে ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদদ্ধি আব্দুল মালিক আম প্রতীক নিয়ে ৭২ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ নাসির আহমদ তালা প্রতীক নিয়ে ৪৬ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ সোহেল আহমদ হাতি প্রতীক নিয়ে ১৫১ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ রাজু আহমদ হাতপাখা প্রতীক নিয়ে ৪২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল-আমীন ঘোড়া প্রতীক নিয়ে ২১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধি মোঃ মহসিন আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৭৫ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ এনাম খাঁন মই প্রতীক নিয়ে ৬৭ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ মোশাহিদ আহমদ হাঁস প্রতীক নিয়ে ১৯ ভোট পান। অর্থ সম্পাদক পদে মোঃ ফরিদ মিয়া মোমবাতি প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ রমজান আলী কলস প্রতীক নিয়ে ২৩৫ ভোট পান। প্রচার সম্পাদক পদে মোঃ দিলওয়ার মিয়া সাইকেল প্রতীক নিয়ে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ আলী আমজদ কবুতর প্রতীক নিয়ে ১৭১ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধি মোঃ আবিদুর রহমান বাঘ প্রতীক নিয়ে ৭৭ ভোট পান। দপ্তর সম্পাদক পদে মোঃ জুবেদ মিয়া মাইক প্রতীক নিয়ে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ উজ্জ্বল মিয়া হেলিকপ্টার প্রতীক নিয়ে ১৮১ ভোট পান।নির্বাহী সদস্য পদে মোঃ জিলু মিয়া ডাব প্রতীক নিয়ে ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ শামীম আহমদ টর্চলাইট প্রতীক নিয়ে ২১১ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধী মোঃ শাহান আলী প্রজাপতি প্রতীক নিয়ে ১৬৯ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধী মোঃ সায়েস্তা মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে ১৫৫ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধী মোঃ সাইফুর রহমান গোলাপ ফুল প্রতীক নিয়ে ৮৯ ভোট পান, তার নিকটতম প্রতিদন্ধী মোঃ জুনেদ মিয়া জগ প্রতীক নিয়ে ৩০ ভোট পান। উক্ত নির্বাচনে ভোট সংখ্যা ছিল ৪১৯ টি। ১১ পদে ৩১ জন প্রার্থী ছিলেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আউশকান্দি সিএনজি/অটোরিক্সা শ্রমিক সংগঠন নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়েছে।
Leave a Reply