ডেস্ক রিপোর্ট ::
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
চীফ প্রসিকিউটরের কাছে ২ আগস্ট পাঠানো পদত্যাগপত্রে হাসানুল বান্না উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তিনি ‘জন্ডিস/লিভার জনিত রোগে’ আক্রান্ত এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অফিসে যোগদান সম্ভব নয়, তাই তিনি পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় তাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
Leave a Reply