-
- জাতীয়
- নবীগঞ্জে নি’খোঁজের দুই দিন পর সিএনজি চালকের ম’রদে’হ উদ্ধার
- আপডেট টাইম : September, 16, 2026, 4:23 pm
- 18 বার
নবীগঞ্জ নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জে নি’খোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজি অটোরিকশাচালকের ম’রদে’হ উ’দ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে তার ম’রদে’হ উদ্ধার করা হয়। নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে পরদিন বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সকালে সাতাইহাল গাজীর মোকাম এলাকায় স্থানীয়রা একটি ম’রদে’হ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তুহিনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ম’রদে’হটি শনাক্ত করেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, দুই দিন আগে সিএনজি অটোরিকশাসহ তুহিন নিখোঁজ হন। বুধবার তার ম’রদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে তুহিনের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হ’ত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হ’ত্যাকা’ণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আ’ইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply