নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন।। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র দাশ (৭০) পরলোক গমন করেছেন। তিনি গত রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়।গার্ড অন অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম। এছাড়া থানার একদল পুলিশ। এরপর নবীগঞ্জ উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামে তার নিজ বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র দাশ গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র দাশের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা