নবীগঞ্জে মোবাইল কোর্টে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাঁও গ্রামের (রাংগাহাটি, খাগাউড়া) আরব আলী মিয়া পুত্র   আশিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে কাটা মাটি জব্দ করা হয়। পরবর্তীতে রোববার (২১ ডিসেম্বর) অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল কোর্ট বসিয়ে তাকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন,কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন পরিবেশ ও কৃষি উভয়ের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা