নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি।। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন (৪০) এর নিজ বাসা থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন ওই এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে আলামতসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও অভিযুক্ত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা