নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি অনুমোদন

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল হোসেন আজাদকে আহ্বায়ক এবং মো. নিজামুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত শনিবার হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন (জালাল) নবীগঞ্জ উপজেলা শাখার এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুর্শেদ আলী সবুজ ও রুপায়ন দাশ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোস্তাক আহমেদ, ডা. সাবিহা মাহবুব চৌধুরী, মো. শাহ রিপন, মৃনাল দাশ, রাজীব রায়, বিপুল দাশ, সাইপুল ইসলাম, শাহীন আহমেদ, মান্না দাশ, লিক্সন দাশ, বকুল দাশ, সেকত দাশ, জাহাঙ্গীর আলী, গোবিন্দ দাশ ও জাহেরা খাতুন।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা