নবীগঞ্জ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ট্রাস্টের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ট্রাস্টের নতুন সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবীগঞ্জ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব বীর প্রতীক নুর উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
সভায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ট্রাস্টের সাবেক আহ্বায়ক গোলাম সারওয়ার হাদী গাজী, ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট আব্দুল শহীদ গোলাপ এবং সদস্য আব্দুর রউফ চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আলোচনা সভায় নবীগঞ্জ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম, মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে মোঃ ওয়াহিদুজ্জামান মাসুদকে আহ্বায়ক এবং বীর প্রতীক নুর উদ্দিন আহমেদকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা