ডেস্ক নিউজ::
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে দ্বিতীয় দফায় সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মাথায় গভীর আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রথম দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় নুর কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ চালালে নুর তাতে আহত হন।
গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ-জামান প্রশাসনকে এ ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, হামলায় নুরের মাথা ফেটে গেছে।
এর আগে সন্ধ্যার সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজয়নগরে এখনও পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




Leave a Reply