বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট ::জাতির শ্রেষ্ঠ সন্তান, নবীগঞ্জের গৌরব, বীর মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বিকেলে নবীগঞ্জের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মো: আবুল বশরের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জনাব আলী আমজাদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌধুরী ফয়সল শোয়েব, ওয়াহিদ্দুজামান মাসুদ, আনোয়ার হোসেন মিঠু, সাইফুর রহমান খান প্রমুখ। সভায় মরহুমের জীবন বৃত্তান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় মরহুমের স্মৃতি সংরক্ষণের জন্য “মাহবুবুর রব সাদী স্মৃতি সংসদ” নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওয়াহিদুজ্জামান মাসুদকে আহবায়ক, চৌধুরী ফয়সাল শোয়েবকে যুগ্ন আহবায়ক, আনোয়ার হোসেন মিঠুকে সদস্য সচিব এবং মোঃ আবুল বশর, আলী আমজাদ মিলন ও সাইফুর রহমান খানকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটি মরহুমের স্মৃতি রক্ষার্থে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। সভার শুরুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা