ডেস্ক রিপোর্ট ::জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর সাবেক জিএস আম্মারসহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং জুমা-শান্তাকে বুট দিয়ে পায়ে চাপা দেওয়া হয়েছে। একই সঙ্গে আপাতত কোনো জমায়েত না করার আহ্বান জানিয়ে বলা হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করার পর পুনরায় রাজপথে কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply