সিলেটে পারিবারিক অভিমানের জেরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : : সিলেট নগরীতে পারিবারিক অভিমানের জেরে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির নিজ বাসা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত জেরিন নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নবী উদ্দিন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ও সোমবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথাকাটাকাটি হয় জেরিনের। পরে সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে থাকেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার প্রেক্ষিতেই ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা