-
- জাতীয়
- নবীগঞ্জে আলোচিত বোন হ’ত্যা মামলার প্রধান আ’সামি শাহীন সিলেট থেকে গ্রে’ফতার
- আপডেট টাইম : September, 14, 2026, 7:19 pm
- 24 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :: হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগম (২৩) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও ঘা’তক ভাই শাহীন মিয়া (২৬)কে সিলেট থেকে গ্রে’ফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের দিকনির্দেশনা ও নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রে’ফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে শাবানা বেগমের দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চান শাবানা।
এ ঘটনায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা শাহীন বাড়িতে আসেন। পরে পাওনা টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহীন মিয়া ছু’রি দিয়ে শাবানাকে এ’লোপা’তাড়ি ছু’রিকা’ঘা’ত করে পা’লিয়ে যায়।
গু’রুতর আহত অবস্থায় শাবানাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃ’ত্যু হয়। গত ২৯ আগস্ট শনিবার এ হ’ত্যা’কা’ণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই শাহীন প’লাতক ছিলেন। তাকে গ্রে’ফতারে নবীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অ’ভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অ’ভিযান চালিয়ে তাকে গ্রে’ফতার করতে সক্ষম হয় পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বোন হ’ত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শাহীন মিয়াকে সিলেট থেকে গ্রে’ফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply