-
- জাতীয়
- নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয়ে ইউএনও সুলতানা জেরিন — শিক্ষকদের দিকনির্দেশনা
- আপডেট টাইম : September, 6, 2026, 9:33 pm
- 9 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ :উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা জেরিননগতকাল রোববার সকালে উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যালোচনা করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে ইউএনও কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদের সাথে সাক্ষাৎ করেন এবং পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের শিখন মান ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় ইউএনও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক–শিক্ষার্থী–অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষকগণ যেন পাঠদানের মানোন্নয়নে আন্তরিক হন, সেদিকে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়া সকলের দায়িত্ব।
পরে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় ইউএনও দুর্গাপুর গ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন বিভিন্ন কৃষি প্রণোদনা অব্যাহত রেখেছে। বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা। তিনি কৃষকদের উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে অধিক ফলন অর্জনেরও পরামর্শ দেন।
চারা বিতরণকালে উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা বিনামূল্যে রোপা আমনের চারা পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply