-
- জাতীয়
- নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
- আপডেট টাইম : September, 1, 2026, 10:04 pm
- 2 বার
হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ নবীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন।
উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) প্রত্যয় হাশেম, উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ মোঃ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহানাজ ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী ছাদিক, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এমদাদুর রহমান, নবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক রেজাউল আলম, জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি রানী রায়, হিরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী, আনাত ইকবাল সুমন, সাধারণ সম্পাদক অরুনাব বণিক পলাশ প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষপর্বে আনন্দ নিকেতনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও সম্প্রীতির চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুলের সাহিত্য ও দর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সারাদেশে পালিত নজরুল বর্ষের অংশ হিসেবে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply