নবীগঞ্জে ২৬ কেজি গাঁ’জা, র‍্যাবের হাতে গ্রে’প্তার ৩

নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থেকে ২৬ কেজি গাঁ’জা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রে’প্তার করা হয়েছে।
শুক্রবার সকালে নবীগঞ্জ থানার সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ অ’ভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,চুনারুঘাট উপজেলার সাড়েকোনা গ্রামের সাকু মিয়ার ছেলে হিরণ মিয়া (২২), একই এলাকার কবির মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর (শ্যামপুর) গ্রামের মো. আলফু মিয়ার ছেলে মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া।
র‍্যাব সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি কালো রঙের হায়েস গাড়িতে মাদক পরিবহনের তথ্য পেয়ে রুস্তমপুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি দল। পরে সন্দেহভাজন গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্য তল্লাশি করে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা