ডেস্ক রিপোর্ট ::
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সং’ঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আ’হত হয়েছেন। আ’হতদের মধ্যে কয়েকজনের অবস্থা গু’রুতর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃ’ত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃ’ত্যু হলে মোট নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়ায়।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নি’হত ও আহ’তদের সবার নাম-পরিচয় জানা যায়নি। দু’র্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
Leave a Reply