ডেস্ক রিপোর্ট :: ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত রেখেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল নবীগঞ্জ উপজেলার বাউসা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক সিদ্দিক (৫৫)কে গ্রেফতার করেছে।
আবু সিদ্দিক বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা। গ্রেফতারের পর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply