নবীগঞ্জে তিমির পুর-আনমুনুর বিরোধ নিস্পত্তি ॥ এলাকায় স্বস্তি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া তিমিরপুর ও আনমুনু গ্রামের মধ্যকার সংঘর্ষের বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। শালিসের রায়ে এ বিরোধের অবসান ঘটায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া বৈঠকের সভাপতিত্ব করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ সুজাত মিয়া। শুরুতে উভয়পক্ষের বক্তব্য শোনার পর একটি শালিস বোর্ড গঠন করা হয়। দীর্ঘ আলোচনার পর বিকাল সাড়ে ৪টার দিকে শালিস বৈঠকের রায় ঘোষণা করেন শেখ সুজাত মিয়া।
শালিসের রায়ে নিহত দু’জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। এছাড়া সংঘর্ষে ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ী ও ব্যক্তিদেরও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। একইসঙ্গে উভয়পক্ষের দায়ের করা মামলাগুলোও শালিসের মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শালিস প্রক্রিয়ায় আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার জন্য হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, পুলিশ সুপার এ.এম.এন সাজেদুর রহমান, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান বিজ্ঞ শালিসিয়ানগণ।
শালিসের এ রায়কে কেন্দ্র করে এলাকায় শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আর কোনো সংঘাত নয়; বরং শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে নবীগঞ্জকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন- “সংঘাত ও বিভেদের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। নবীগঞ্জকে আমরা সবাই মিলে এমন একটি শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ। আসুন, ঐক্যের শক্তিকে ভিত্তি করে নবীগঞ্জকে করি শান্তি ও সম্প্রীতির এক সুন্দর শহর।”
শালিস বৈঠকে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জামায়াত মনোনীত হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শাহজাহান আলী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সিলেট দরগাহ মসজিদের ইমাম মাওলানা আমজদ আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান চৌধুরী পেয়ারা, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী কলাম, নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, ৬নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক এড. আবুল ফজল, অধ্যাপক আব্দুল হান্নান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু, নূর উদ্দিন বীর প্রতিক, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী, জাপা নেতা ডা. শাহ্ আবুল খায়ের, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, মাহববুল আলম সুমন, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, মাওলানা নুরুল হক, অধ্যাপক আব্দুল হান্নান, নূর উদ্দিন বীর প্রতিক, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি ও সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, ১৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার, শফিকুল আলম বজলু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, এড. অলক রায়, বিএনপি নেতা নাছির আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল হক চৌধুরী সাদিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, বর্তমান সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি মোঃ আব্দুল মান্নান, সেক্রেটারী অধ্যক্ষ সুহেল আহমদ, প্রধান শিক্ষক সুহেল আহমদ, মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য সচিব শফিকুর রহমান, সদস্য এহসানুল হাদি রুম্মান, আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, শফিউল আলম, আমিনুল ইসলাম এলাইছ, আব্দুল আলীম ইয়াছিনী, হাফিজুর রহমান কালন, ইউপি সদস্য জিল্লুন নূর, ইউপি সদস্য হারুন মিয়া, ইউপি সদস্য এনাম উদ্দিন, ইউপি সদস্য ভুট্টো মিয়া, বিএনপি নেতা সরাজ মিয়া, কামাল উদ্দিন তালুকদারসহ সহস্রাধিক জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা