নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার।। অবৈধ দোকান ও টিনের ঘর উচ্ছেদ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দুপুরে নবীগঞ্জ উপজেলার বাউসা মৌজায় (জেএল নং–১৫৯) সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সদয় নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং ০৬/২৪-২৫ এর আদেশ মোতাবেক এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
অভিযানে ১নং সরকারি খাস খতিয়ানের ১১৬৬ ও ১১৬৭ নং দাগে অবস্থিত মোট ১.৯২ শতক জমির ওপর গড়ে ওঠা অবৈধ দোকান ও টিনের ঘরের কাঠামো উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের সামনে ভেঙে দেওয়া হয়।
 এ সময় প্রায় ১৭ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করে বাংলাদেশ সরকার পক্ষে  জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর পক্ষে নবীগঞ্জ সদর ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের নবীগঞ্জ থানা ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম দায়িত্ব পালন করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন,সরকারি খাস জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা