নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেটসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে তাকে সহ মোট তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পান করা অবস্থায় থাকা দুইটি মদের খালি বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) এবং মো. সিদ্দিক মিয়া (২০)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরে আটককৃত তিন মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আ. আজিজের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা