নবীগঞ্জ পৌরকর সেবা সপ্তাহের শুভ উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি:: ২১ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার সভাকক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌরকর সেবা সপ্তাহ-২০২৫’ শুভ উদ্বোধন করা হয়েছে।

 

‘পৌর সেবার উন্নয়নে, কর দেব খুশিমনে’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমীন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার সাঁটলিপিকার সুরঞ্জিত দাশ, স্যানিটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্তী, সহকারী এসেসর উমা রাণী বণিক, কার্যসহকারী মো. আবু মুছা, টিকাদান সুপারভাইজার বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নঃ সহঃ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকারসহ পৌরসভার সম্মানিত করদাতা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠানে ৫৪,৫০০ টাকা কর প্রদানকারী আঃ হেকিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ‘জুন-আগস্ট ২০২৫’ শতভাগ জন্মনিবন্ধনে বিশেষ অবদান রাখায় পৌরসভার টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, “পৌরকর সেবা সপ্তাহ শুধু কর আদায়ের নয়, এটি পৌরসেবা আরও উন্নত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর দেওয়ার মাধ্যমে আমাদের পৌরসভা আরও শক্তিশালী হবে এবং সেবা পৌঁছাতে আরও সক্ষম হবে। আমি সকল নাগরিককে এই উদ্যোগে 적극 অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

 

পৌরকর সেবা সপ্তাহ আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা