-
- জাতীয়
- নবীগঞ্জ শহরের যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের সভা
- আপডেট টাইম : April, 9, 2026, 8:23 pm
- 2 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::নবীগঞ্জ শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে আয়োজিত সভায় শহরের যানচলাচল স্বাভাবিক রাখা, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং শহরের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। বিশেষ করে যত্রতত্র পার্কিং এবং অবৈধ দখলের কারণে যানজট বাড়ছে উল্লেখ করে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, ওসি দুলাল মিয়া, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস. আর. চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর জামায়াতের আমির এমদাদুর রহমান, পৌরসভার কর্মকর্তা শেখ জালাল আহমেদ, আবুল কালাম মিঠু, শাহ শামীম আহমদ, ব্যবসায়ী ইসমাইল হোসেনসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, নবীগঞ্জ শহরকে একটি আধুনিক, পরিকল্পিত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভা শেষে উপস্থিত সকলেই শহরের সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply