-
- জাতীয়
- নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান।। জরিমানা আদায়
- আপডেট টাইম : April, 7, 2026, 1:29 am
- 6 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। গতকাল সোমবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১৪ জনকে আসামি করা হয় এবং তাদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, নবীগঞ্জ শহরে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply