নবীগঞ্জে পুলিশের সাঁ’ড়াশি অভিযান: হ’ত্যা, ধ’র্ষণ ও মাদ’ক মামলায় গ্রে’প্তার ৭

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::হবিগঞ্জের নবীগঞ্জে হ’ত্যা, অ’পহরণ ও ধ’র্ষণ, মা’দক এবং চু’রি মা’মলার আসামিদের গ্রে’প্তারে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় এবং নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে বিভিন্ন মামলার মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় দায়ের করা ক্লু-লেস চাঞ্চল্যকর হত্যা মামলায় (মামলা নং-২১) জড়িত দুই আসামিকে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গু’প্তচর সংস্থার সহায়তায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মৃত সঞ্জব আলীর ছেলে হাসান আলী (২৫) এবং একই গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে আক্তার হোসেন।
পৃথক অভিযানে ২৮ সেপ্টেম্বর না:রী ও শি’শু নি’র্যাতন দমন আইনে দায়ের করা অ’পহরণ ও ধ’র্ষণ মা’মলায় (মামলা নং-২৯) আফাজ উদ্দিন (২৩) নামে এক আসামিকে রাজাবাদ গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আব্দুল হাই ওরফে লনি মিয়ার ছেলে।
একই দিন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চৌশতপুর গ্রামের রিমন মিয়া (৩০), আব্দুল হাই (৪৭) ও তুহিন রহমান (২৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মা’দকদ্রব্য নি’য়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৩০) করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর চৌশতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই সাউন্ড বক্স ও এলইডি মনিটরসহ রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সে ছালামতপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চু’রির মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সব আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবীগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা